পশ্চিম মেদিনীপুর: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকায় একটি ক্লাবের রাবণ দহন অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মেদিনীপুর শহরের সার্কিট হাউসে এসে কর্মীদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, যারা বিগত দিনের সরকার চালিয়েছেন তাদের বিরুদ্ধে মহিলা বিষয়ক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছিল না, বর্তমান সরকার এসে আইনের শাসন প্রতিষ্ঠা করছে। সেখানে প্রাক্তন বিধায়ক হোক বা সাংসদ কাউকেই রিয়াদ করা হবে না আইন সবার জন্য সমান। ফলতা এক সময় জাহাঙ্গীর নিজেকে বাদশা বলে মনে করত এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করতে হয়, তার পরিণাম আজকে তাকে তো ভুগতে হবেই।
অবৈধভাবে তারা বিগত দিনের যে ধরনের কাজকর্ম চালিয়ে এসেছে, তা তো সরকার অবশ্যই সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্যমন্ত্রীর নিয়ে কুরুচিপূর্ণ সোশ্যাল মাধ্যমে মন্তব্য করায় পুলিশকর্মী সাসপেন্ডের বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, কোন সরকারি কর্মী তার সার্ভিস রুলস অনুযায়ী রাজনৈতিক মতাদর্শ পোষণ করতে পারবেন না। যদি কেউ তার বাইরে গিয়ে সরকারি রুলস ভাঙ্গে তাকে তার শাস্তি পেতে হবে।