Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

গ্যাস সিলিন্ডারে জালিয়াতি অভিযুক্তকে আটক করলো পুলিশ

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
গ্যাস সিলিন্ডারে জালিয়াতি অভিযুক্তকে আটক করলো পুলিশ

বীণা নন্দী দাস: পশ্চিম মেদিনীপুর : বহুদিন ধরে উজ্বলা গ্যাস প্রকল্পে  অন্যের OTP নম্বর ব্যবহার করে গ্যাস তুলে নেওয়ার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি  ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঘনরামপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ যোগ্য উপভোক্তারা পাচ্ছেন না গ্যাস, গ্যাস বুকিং করতে গিয়ে দেখতে পাচ্ছেন আগে থেকেই বুকিং হয়ে রয়েছে। অন্যদিকে অন্যের OTP ব্যবহার করে তুলে নেওয়া হচ্ছে গ্যাস দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চন্দ্রকোনার ঘনরামপুরের বাসিন্দাদের। রাজু ঘোষ নামে ওই এলাকার এক বাসিন্দা তিনি এজেন্ট ছিলেন আনন্দপুর থানার তোড়িয়া গ্রামের একটি ইন্ডিয়ান গ্যাসের। রাজু ঘোষের বিরুদ্ধে আরও অভিযাগ যে ওই এলাকার প্রায় ৫০ জনের মত উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে উজ্বলা গ্যাসের কানেকশন করে দিয়েছে। পাশাপাশি বেনিফিশিয়ারদের মোবাইল নম্বার ব্যবহার করে একটি অল্টারনেটিভ নম্বরও দেওয়া হয়েছে সেই অল্টারনেটিভ নম্বর ধরে প্রায় সাত মাস ধরে গ্যাস বুকিং করে ওটিপি ব্যবহার করে গ্যাস তুলে নিচ্ছিলেন ওই ব্যক্তি বলে অভিযোগ। এই ঘটনা ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই চন্দ্রকোনা থানার পুলিশ। যথারীতি অভিযুক্ত রাজু ঘোষ নামের ব্যক্তিকে চন্দ্রকোনা থানায় আটক করে নিয়ে আসা হয়। পুরো ঘটনার  তদন্ত শুরু করেছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement