Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অবৈধভাবে পুকুর ভরাট করে তৈরি হওয়া দোতলা বাড়ি ভেঙে ফেলা হলো!

Published by টুম্পা ব্যাণার্জী |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
অবৈধ নির্মাণের বিরুদ্ধে চলল বুলডোজার

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে অবৈধভাবে পুকুর ভরাট করে তৈরি হওয়া দোতলা বাড়ি আদালতের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল।

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে ডেবরা ব্লকের দলপতিপুর এলাকায় এক বেআইনি দোতলা বাড়িতে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে চলল বুলডোজার। আদালতের রায়ে স্পষ্ট জানানো হলেও সেই কাজ থমকে ছিল।ঙ দীর্ঘদিন ধরে থমকে থাকা বেআইনি নির্মাণ অপসারণের কাজ অবশেষে সম্পন্ন হল।

ডেবরা ব্লক এর দলপতিপুরের বাসিন্দা তথা ওই পুকুরের মালিক মোজাম্মেল হোসেন হাইকোর্টে মামলা করেছিলেন, সরকারি অনুমতি না নিয়ে একটি পুকুর বুজিয়ে জোরপূর্বক দোতলা বাড়িটি গড়ে তুলেছিলেন ওই এলাকার বাসিন্দা শেখ আল্লারাখা শাহ। অভিযোগ, বিগত সরকারের আমলে তৃণমূল নেতার ঘনিষ্ট হওয়ার সুবাদে এবং ক্ষমতার প্রভাবে মহামান্য হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ২০২৩ সালের সেই বাড়ি ভাঙার নির্দেশ বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক মদতে এতদিন সেখানে বসবাস চলছিল বলে অভিযোগ। তবে রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের পর অবশেষে আইনি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। এদিন স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

অপরদিকে চরম বিপাকে পড়েছেন বাড়ির মালিক শেখ আল্লারাখা শাহ। তাঁর দাবি, "বাড়িটি কোনও অবৈধ নির্মাণ নয়। প্রয়োজনীয় অনুমতি নিয়েই বাড়িটি তৈরি করা হয়েছিল।" বাড়িটি ভেঙে ফেলার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি চরম অনিশ্চয়তা ও হতাশায় রয়েছেন।

প্রশাসন সূত্রে জানা যায়, আদালত ও সরকারি আইন অমান্য করে পুকুর ভরাট ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক ছিল।

— বিজ্ঞাপন —
Advertisement