Monday, November 2, 2026
দক্ষিণবঙ্গ

অভিষেকের আত্মসহায়ক সুমিতের ১৪ দিনের জেল হেফাজত

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
অভিষেকের আত্মসহায়ক সুমিতের ১৪ দিনের জেল হেফাজত

বীণা নন্দী দাস পশ্চিম মেদিনীপুর:- নতুন করে চাকরি প্রতারণার একটি মামলায় যোগ করা হলো অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক  সুমিত রায়ের নাম। সুমিত রায় ছাড়াও নাম রয়েছে আইপ্যাক এর কর্নধার প্রতীক জৈনের আপ্ত সহায়ক সৌমজিৎ সেনের নাম। গড়বেতা থানায় প্রায় ৯০ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে এই মর্মে একটি এফ আই আর হয়েছিল চলতি বছরের জুন মাসে। সেই এফআইআর এর ভিত্তি করে আগামীকাল গড়বেতা আদালতে সুমিতকে শোন অ্যারেস্ট দেখিয়ে নিজেদের হেফাজতে পেতে আবেদন করবে গড়বেতা থানার পুলিশ।
যদিও এদিন বালি ব্যবসায়ীর কাছ থেকে প্রটেকশন মানি নেওয়ার অভিযোগে ধৃত সুমিত রায় কে ১১ দিন এরপর ৯ দিন ও দুদিন দিন পুলিশ হেফাজতের পর সোমবার মেদিনীপুর আদালতে নিয়ে আসা হয়। তবে এদিন আর নতুন করে আর পুলিশের তরকে হেফাজত চাওয়া হয়নি । পুলিশ হেফাজতে থাকাকালীন সুমিতের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনের নামে তোলা মোবাইলের সিম নম্বর সুমিত ব্যবহার করত বিভিন্ন সময়, সেগুলি ভেরিফিকেশন করা হচ্ছে। ইতিমধ্যেই কালীঘাটের তিন বাসিন্দাকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে শালবনি থানার পুলিশ। সুমিতের আইনজীবী এদিনও জামিনের আবেদন করেন যদিও আদালতের বিচারক সুমিতের জামিনের আবেদন খারিজ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

— বিজ্ঞাপন —
Advertisement