Sunday, November 1, 2026
জেলা

জিআরপি হেডকোয়ার্টারে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 28, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
স্বাস্থ্য শিবিরে জিআরপি কর্মীরা

শিলিগুড়ি: পুলিশকর্মীদের সুস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে উদ্যোগী হল শিলিগুড়ি জিআরপি। মঙ্গলবার মহাত্মা গান্ধী চকে অবস্থিত শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারে আয়োজন করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে জিআরপির মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের পাশাপাশি আধিকারিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসআরপি ইনচার্জ বিশপ সরকার, রেলের একাধিক ডিএসপি, পুলিশ লাইন হেডকোয়ার্টারের আরআই-সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশকর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন মহিলা ও পুরুষ চিকিৎসকরা। শিবিরে পুলিশকর্মী ও আধিকারিকদের রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য পরীক্ষা শিবির উপলক্ষে শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারের পক্ষ থেকে এসআরপি বিশপ সরকার-সহ উপস্থিত চিকিৎসকদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।

জানা গিয়েছে, পুলিশকর্মীদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখার লক্ষ্যে জিআরপির পক্ষ থেকে প্রতি বছরই এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পুলিশের কাজের সঙ্গে দীর্ঘ কর্মঘণ্টা, অনিয়মিত সময়সূচি এবং নানা ধরনের শারীরিক ও মানসিক চাপ জড়িয়ে থাকে। সেই কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই উদ্যোগের মাধ্যমে পুলিশকর্মীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং তাঁদের সুস্থ রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে। পুলিশকর্মীদের শারীরিক সক্ষমতা বজায় রাখার পাশাপাশি কর্মক্ষেত্রে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনে এই ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

— বিজ্ঞাপন —
Advertisement