বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর: শনিবার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরির ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দে*হ, দাসপুর এলাকায় চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বৈকুণ্ঠপুরের একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরির ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দে*হ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি লরির ভিতরে ওই ব্যক্তির ঝুলন্ত দে*হ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় দাসপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
জানা যায় মৃ*ত ব্যক্তির নাম অমিত বেরা (৩৬)। তাঁর বাড়ি দাসপুর থানার দাসপুর-১ গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায়। তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সেই বিষয়ে খতিয়ে দেখে তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ।