Tuesday, November 3, 2026
জেলা

পরিবেশবান্ধব বাজিতে দীপাবলির উন্মাদনা, পুরুলিয়ায় জমজমাট সবুজ বাজির বাজার!

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 03, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জমজমাট পুরুলিয়ার সবুজ বাজি বাজার

পিউ নন্দী, পুরুলিয়া: দীপাবলির আনন্দে আলোর রোশনাইয়ের পাশাপাশি আতশবাজির আকর্ষণও বরাবরই থাকে। তবে পরিবেশের কথা মাথায় রেখে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে সবুজ বাজির। সেই ছবিই ধরা পড়ল পুরুলিয়া শহরের সবুজ বাজির বাজারে। সরকারি অনুমোদিত এই বাজারে বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব আতশবাজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

চলতি বছরে চতুর্থ বর্ষে পা দিল পুরুলিয়ার এই সবুজ বাজির বাজার। বাজারজুড়ে ছোট থেকে বড়, সব বয়সের ক্রেতাদের ভিড় চোখে পড়ছে। বিশেষ করে শিশুদের উৎসাহ বেশ নজরকাড়া। মাত্র ১০ টাকা থেকে শুরু হচ্ছে বিভিন্ন ধরনের বাজির দাম। পাশাপাশি রয়েছে নামী সংস্থার হরেক রকমের আতশবাজিও।

বিক্রেতাদের দাবি, এবছর বিক্রিবাটা মোটামুটি ভালোই হচ্ছে। জিএসটি কমার ফলে বাজির দামও তুলনামূলকভাবে কমেছে। অন্যদিকে, বাজারে আসা ক্রেতা জানান, একই জায়গায় পছন্দমতো বিভিন্ন ধরনের বাজি পাওয়া যাওয়ায় কেনাকাটায় সুবিধা হচ্ছে। দামও নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা।

সব মিলিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার বার্তা দিয়ে পুরুলিয়ায় সবুজ বাজির বাজার ঘিরে তৈরি হয়েছে দীপাবলির বাড়তি উন্মাদনা।

— বিজ্ঞাপন —
Advertisement