Monday, November 2, 2026
উত্তরবঙ্গ

আনন্দময়ী কালী বাড়ির শতবর্ষে এক মিছিলে শাসক-বিরোধী, নজরে রাজনৈতিক সৌজন্য

Published by টুম্পা ব্যাণার্জী |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 31, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ধর্মীয় অনুষ্ঠানে এক ফ্রেমে তৃণমূল-বিজেপি

শিলিগুড়ি,দেবিকা দত্ত: রাজনৈতিক ময়দানে মতপার্থক্য থাকলেও ধর্মীয় অনুষ্ঠানে মিলল দুই শিবির। শিলিগুড়ির আনন্দময়ী কালী বাড়ির ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় একই সঙ্গে পা মেলালেন তৃণমূল ও বিজেপির নেতারা। শনিবার এই শোভাযাত্রায় প্রাক্তন মেয়র গৌতম দেব থেকে শুরু করে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতি ঘিরে নজর কাড়ল রাজনৈতিক সৌজন্যের ছবি।

আনন্দময়ী কালী বাড়ির শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও তৃণমূল নেতা গৌতম দেব, তৃণমূল নেতা শঙ্কর মালাকার এবং বিজেপি বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। রাজনৈতিক মতাদর্শে ভিন্ন অবস্থানে থাকলেও একই শোভাযাত্রায় তাঁদের পাশাপাশি হাঁটতে দেখা যায়।

সাধারণত রাজনৈতিক কর্মসূচিতে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দেখা গেলেও এদিন ধর্মীয় অনুষ্ঠানে দলীয় বিভাজন বিশেষ গুরুত্ব পেল না। শতবর্ষের এই বিশেষ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে অংশগ্রহণ উপস্থিত মানুষের নজর কাড়ে।

আনন্দময়ী কালী বাড়ির শতবর্ষ উদ্‌যাপন তাই শুধু ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকল না। রাজনৈতিক সৌজন্য ও সম্প্রীতির বার্তাও উঠে এল এই শোভাযাত্রার মধ্য দিয়ে।

 

— বিজ্ঞাপন —
Advertisement