Wednesday, November 11, 2026
আল্ট্রা লোকাল

জয়নগরে পুলিশের সাফল্য, ৭ কেজি গাঁজা-সহ গ্রেফতার এক মহিলা-সহ ২

Published by Newz4 Admin |
সুমন সাহা Posted by সুমন সাহা
- November 09, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জয়নগরে ৭ কেজি গাঁজা-সহ গ্রেফতার এক মহিলা-সহ ২

জয়নগর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার মনসাতলা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা-সহ এক মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় মাদকদ্রব্য পাচার ও বেআইনি কারবারের খবর পেয়ে গোপনে নজরদারি চালাচ্ছিল জয়নগর থানার পুলিশ। এরপর নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মনসাতলা এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানেই এক মহিলা ও এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৭ কেজি গাঁজা। এরপরই দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধৃতদের নাম ইনজামাউল মোল্লা ও শেফালী হালদার। দু’জনেই জয়নগর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃত দু’জনকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে। এই ঘটনার পিছনে আরও কোনও বড় মাদক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে জয়নগর থানার পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement