আলিপুরদুয়ার, ৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। শনিবা সকালে পুলিশ লাইনস ময়দানে আয়োজিত হয় ‘Run For Unity’। শপথ গ্রহণ ও ব্রিগেড প্যারেডের পর শুরু হয় এই দৌড়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মাদকবিরোধী সচেতনতা অভিযান-সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের দৌড়ে প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন। শিশু থেকে প্রবীণ, যুবক-যুবতী—সকলেই সামিল হন।
পুলিশ সুপার জানান, সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘আয়রন ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়। তাঁর পরিকল্পনা ও উদ্যোগেই দেশকে ঐক্যবদ্ধ করার ভিত তৈরি হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ফিটনেসের পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক, ডিএসপি ট্রাফিক, ডিএসপি হেডকোয়ার্টার, এসডিপিও, আইসি-সহ জেলা পুলিশের আধিকারিক ও কর্মীরা।