বাঁকুড়া,বড়জোড়া, মহম্মাদ শাহজাহান আনসারী: উৎসবের আলোয় সেজে উঠেছে বাঁকুড়া। দুর্গোৎসবের এই পুণ্যলগ্নে বড়জোড়া ব্লকের অন্তর্গত ঘুটগড়িয়া সার্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধন সম্পন্ন হল। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে এই ঐতিহ্যবাহী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির (BJP) অন্যতম সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ।
পুজো মণ্ডপে উপস্থিত হয়ে সাংসদ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জানান, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এই উৎসবের দিনগুলো সকলের জীবনে আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসুক। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সৌমিত্র খাঁ, বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিনহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ঘুটগড়িয়া সার্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।