Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

মাটিগাড়ায় চুরির কিনারা, উদ্ধার সোনার কানের দুল, গ্রেফতার অভিযুক্ত

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 28, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মাটিগাড়ায় চুরি যাওয়া সোনার জিনিস উদ্ধার

শিলিগুড়ি: বাড়ি থেকে চুরি যাওয়া সোনার কানের দুল উদ্ধার করে সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ। এই ঘটনায় বিশাল বর্মন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি তদন্তের পর অভিযুক্তের বাড়ি থেকেই চুরি যাওয়া গয়না উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মাটিগাড়া থানার অন্তর্গত কলমজোত এলাকার একটি বাড়ি থেকে এক জোড়া সোনার কানের দুল চুরি যায়। ঘটনার পর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

তদন্তের সূত্র ধরে গত ২২ অক্টোবর বিশাল বর্মনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সোনার কানের দুল উদ্ধার করেন তদন্তকারীরা।

এরপর বুধবার অভিযুক্তকে ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement