Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

বাঁকুড়ার লালবাজার সার্বজনীন মণ্ডপে জনজোয়ার, চন্দননগরের আলো আর রাজকীয় থিমে মাতোয়ারা দর্শনার্থীরা

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 21, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাঁকুড়ার লালবাজার সার্বজনীন মণ্ডপে জনজোয়ার, চন্দননগরের আলো আর রাজকীয় থিমে মাতোয়ারা দর্শনার্থীরা

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া :শারদ উৎসবের দিনগুলিতে বাঁকুড়াবাসীর আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লালবাজার সার্বজনীন ওয়েলফেয়ার সোসাইটির দুর্গাপুজো মণ্ডপ। প্রতি বছরের মতো এবারও জেলাজুড়ে মণ্ডপ পরিদর্শকদের উপচে পড়া ভিড়ে জমজমাট লালবাজার এলাকা

এবারের পুজোয় লালবাজারের মূল আকর্ষণ জয়পুরের ঐতিহাসিক অম্বর ফোর্টের আদলে তৈরি চোখধাঁধানো রাজকীয় মণ্ডপ। শিল্পী জয়ন্ত দে-র নিপুণ ভাবনায় বাঁশ, কাঁচ, কাপড় ও সোলার অভিনব কারুকার্যে তৈরি হয়েছে এক অপরূপ পরিবেশ। এর সঙ্গে বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা ও সাবেকি ঘরানার অপূর্ব দেবী প্রতিমা। প্রতিমা দর্শন ও আলোকসজ্জার জাদু দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এখানে। ভিড় সামলাতে পুজো কমিটি ও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

— বিজ্ঞাপন —
Advertisement