Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

মহালয়ার পূর্ণ লগ্নে কাঁসাই নদীর তীরে পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পনের ভিড়

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 10, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মহালয়ার পূর্ণ লগ্নে কাঁসাই নদীর তীরে পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পনের ভিড়

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর: বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠের চণ্ডীপাঠ এর মধ্য দিয়ে  বাংলার মানুষের মনে পূজার সুর বেজে গেল । 
মহালয়ার পূর্ণ লগ্নে পূর্ব পুরুষের উদ্দেশ্যে জল দান করে তর্পণ করতে মেদিনীপুর শহরের কংসাবতী নদী ঘাটে ভিড় জমিয়েছেন শহরবাসী । পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে সাধারণ মানুষের ভিড় জমেছে কংসাবতী নদীর গান্ধী ঘাটে । আর সাধারণ মানুষের ভিড় হবে জেনেই আগে থেকেই ব্যবস্থা রেখেছে প্রশাসন । প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যবস্থা রেখেছে পৌর প্রশাসন । পাশাপাশি নদী ঘাটে যাতে কোনও ধরনের বিপত্তি না ঘটে সেদিকে খেয়াল রেখে ডিজেস্টার ম্যানেজমেন্টের টিমকেও উপস্থিত রাখা হয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement