Monday, November 2, 2026
দক্ষিণবঙ্গ

খড়্গপুরের গুলি কান্ড: সহপাঠীকেই খুন করার চেষ্টা!গ্রেফতার তিন বন্ধু

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
খড়্গপুরের গুলি কান্ড: সহপাঠীকেই খুন করার চেষ্টা!গ্রেফতার তিন বন্ধু

বীণা নন্দী দাস: পশ্চিম মেদিনীপুর : ২৪ ঘন্টার মধ্যে খড়্গপুরে গুলি কাণ্ডের রহস্য কিনারা করলো জেলা পুলিশ।গুলিবিদ্ধ স্কুল পড়ুয়ার ৩ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।আরও ১জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।ধৃতদের নাম সাগর কুমার, কোলা যোগেশ্বর রাও, বিশাল জানা। উদ্ধার হয়েছে একটি ৯ এমএম পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্টুজ।


বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিক বৈঠক করে জানান, সাগর কুমার রাও নামে তার এক বন্ধুর  বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রাখা লাইসেন্স বিহীন,একটি নাইন এমএম পিস্তল ছিল।  সেই পিস্তল নিয়ে অক্ষয় খেলার ছলে নাড়াচাড়া করতে গিয়ে অসাবধানবশত গুলি ছিটকে যায় এবং আহত হয়। সাগর এরপর অক্ষয়কে হাসপাতালে নিয়ে যায়। পরে ভয় পেয়ে সাগর আরও ৩বন্ধুকে সঙ্গে নিয়ে গুলি চালনার কথা বলে নাটক করে মিথ্যা বিবৃতি দিয়ে সবাই কে ভুল পথে চালিত করে । এই গুলি চালানোর ঘটনার সঙ্গে কোন মাফিয়া যোগ নেই বলেও তিনি জানান। এর পাশাপাশি পুলিশ সুপার বলেন, সাগরের বাবা প্রসাদ শ্রীনু নাইডু গ্যাংয়ের সদস্য ছিল। পরে প্রসাদ মারা যাওয়ার পর তার বাড়িতেই অস্ত্রটি ছিল।এবার পুরানো যারা মাফিয়া ছিল বা সেই গ্যাংয়ের সদস্য ছিল তাদের প্রত্যেকের বাড়িতে তল্লাশি চালানো হবে।কোনো অস্ত্র থাকলে সেগুলো উদ্ধার করা হবে। নুতুন করে খড়গপুর শহরে মাফিয়া রাজ আর ফিরবে না বলে তিনি দৃঢ়ভাবে  ঘোষণা করেন এবং খড়্গপুরের মানুষকে আশ্বস্ত করেন।


প্রসঙ্গত বুধবার দুপুরে খড়গপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় এক নাবালক ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াই এলাকায়। গুলিবিদ্ধ ছাত্র অক্ষয় ঝা কে তড়িঘড়ি খরগোপুর রেলওয়ে হাসপাতাল এবং ওখান থেকে কলকাতা রেফার করা হয়। আর এই ঘটনার পরেই খরগোপুর টাউন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে আটক করে। পাশাপাশি এলাকার লোকেদের জিজ্ঞাসাবাদ সহ এলাকার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালায় পুলিশ। তবে ঘটনার নাটকীয় মোড় এর রহস্য উদঘাটন হয় ২৪ ঘন্টার মধ্যে। জেলা পুলিশের এই সাফল্য যথেষ্ট নজর কেড়েছে শহরবাসী।

— বিজ্ঞাপন —
Advertisement