বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অন্তর্গত সাহসপুর এলাকায় ঘোষ বাড়ির শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কালীপুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ৪০০ বছরের বেশি এই পুজো হয়ে আসছে। বাড়ির সদস্য কাঞ্চন ঘোষ জানান, এখানে মা দক্ষিণা কালী কে বাড়ির মেয়ে হিসেবে দেখা হয়। মেয়ে যখন বাপের বাড়ি আসে তার যা যা নিয়ম সেই নিয়ম অনুসারে এখানে মাকে বরণ করে ঘরে তোলা হয় এর পাশাপাশি মাকে বেনারসি শাড়ি এবং গহনা পরিয়ে রাজেশ্বরী রূপে পূজা করা হয়।
এখানে বিশেষ নিয়ম রয়েছে দক্ষিণা কালীর ডান পা শিবের উপরে থাকে কিন্তু এখানে মায়ের বাঁদিকের পা শিবের উপরে রয়েছে। ব্রিটিশ আমল থেকেই এই পুজো হয়ে আসছে। দীর্ঘ বছর আগে বলি প্রথা চালু থাকলেও বিশেষ অঘটনের কারণে বর্তমানে এই বলি প্রথা উঠে গিয়েছে।
জানা গিয়েছে প্রায় ১০০ বছর আগে বলির সময় গ্রামের দুইজন মারা অলৌকিক ভাবে মারা যায়। তারপর থেকেই বন্ধ বলি। এখানে মাকে ভাইফোঁটার পর বিশেষ দিন দেখে তিথি অনুযায়ী নিরঞ্জন করা হয় তারও রয়েছে বিশেষ নিয়ম ১২ রকম মিষ্টান্ন ভোগের খাবারের পুটলি দিয়ে মাকে বিদায় জানানো হয়।
বহু বছর ধরে হয়ে আসা ঐতিহ্যবাহী এই ঘোষ বাড়ির পূজোকে ঘিরে পরিবার ও গ্রামবাসীদের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়। ৫ দিন ধরে চলে মায়ের পুজোকে ঘিরে এই উৎসব। গ্রামের প্রত্যেক কে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়।