পশ্চিম মেদিনীপুর: ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উপলক্ষে জন্মজয়ন্তী পালন হচ্ছে সরকারি উদ্যোগে সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় প্রায় ১৫ দিন ধরে জনজাতি গৌরব দিবস পালন হচ্ছে। যেখানে আদিবাসীদের শিক্ষা উন্নয়ন রাস্তাঘাট কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য বিস্তীর্ণ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার ডেবরা ব্লকে ভারত মুন্ডার সময় সমাজের পক্ষ থেকে ডেবরা বিডিওর কাছে একটি ডেপুটেশন দিতে এসে মুন্ডা সমাজের পক্ষ থেকে দাবি করা হয়।
মুন্ডা সমাজের দাবি ভারতের স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে গেলেও বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করলেও সরকারিভাবে মুন্ডা ভাষাকে স্বীকৃতি দেওয়া এবং মুন্ডা সমাজের সার্টিফিকেট প্রদান করা সহ খাস পাট্টা প্রদান করতে হবে। এছাড়াও শিক্ষা স্বাস্থ্য ও মুন্ডা সমাজের কৃষ্টি সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। জেলা জুড়ে জাতীয় গৌরব দিবস পালন হলেও ডেবরা ব্লক কে সেভাবে কিছু জানানো হয়নি বলেই মুন্ডা সমাজের পক্ষ থেকে দাবি করা হয়। ভারত মুন্ডা সমাজের নেতৃত্ব শশাঙ্ক শিং জানান জাতীয় গৌরব দিবস পালন করা হচ্ছে জেলা জুড়ে কিন্তু তাদের কাছে কোন নির্দেশ আসেনি। এছাড়াও বীর বিপ্লবী বিরসা মুন্ডার জন্মদিন উদযাপনে যে কর্মসূচি রাখা হয়েছে সেই বিষয়ে ও তাদের অবগত করা হয়নি।
মুন্ডারী ভাষা আজও অবলুপ্ত এবং মুন্ডা একটা সম্প্রদায়, যেটা আদিবাসী সম্প্রদায়ের একটা দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পৃথক কোন ডেভেলপমেন্ট বোর্ড হয়নি। না তাদের ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে, না তাদের জীবনযাত্রার উন্নয়নের জন্য অর্থনৈতিক কোন উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে। এই দুটো মূল কারণ যার পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় বর্তমানে প্রত্যেকটা ব্লকে মুন্ডা সাম্প্রদায়ের সাংগঠনিক ভাবে ডেপুটেশন দেওয়া হচ্ছে। এরপরে জেলা জুড়ে ডেপুটেশন দেওয়া হবে এবং রাজ্য স্তরেও দেওয়া হবে। এর পাশাপাশি লোকাল কিছু ইস্যু আছে যেমন কাস্ট সার্টিফিকেট পেতে অরিজিনাল পূর্বপুরুষের কোনও দলিল না থাকার জন্য কাস্ট সার্টিফিকেটের সমস্যা হচ্ছে, তারা সার্টিফিকেট পাচ্ছে না যার ফলে মুন্ডা সম্প্রদায়ের ছেলেমেয়েদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। মুন্ডা সম্প্রদায়ের জেলা নেতৃত্বেকে যাতে মান্যতা দেওয়া হয়। সেটা আমরা দাবি রাখছি।
এদিন বিকেলে ডেবরা বিডিও অফিসে বিডিওর কাছে লিখিত ডেপুটেশন দিতে এসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান ভারত মুন্ডা সমাজ সংগঠন। বিডিওর তরফে আশ্বাস মিললে তারা সমস্ত দাবিদাওয়া নিয়ে লিখিতভাবে বিডিওর হাতে ডেপুটেশন তুলে দেন ও বিক্ষোভ তুলে নেন।