বীণা নন্দী দাস,পশ্চিম মেদিনীপুর:পুকুরের দুই পাড়ে দুটি পুজো। একটা জোয়ানকালী আর অন্যটি বুড়োকালী নামে পরিচিত। দুই কালীর ভাসানে আছে নানান চমক। ভাসানের রাতে গায়ের লোম খাড়া হবে সে দৃশ্য দেখে। পশ্চিম মেদিনীপুর জেলায় ঐতিহ্যবাহী যে কয়টি পুজো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো দাসপুরের এই কালীপুজো। দু’টি পুজোরই বয়স কম করে ৫০০ বছর পেরিয়ে গিয়েছে।
দাসপুরের জ্যোতকেশব এলাকার বাসিন্দাদের কথায়, ‘খুব জাগ্রত এই দুই কালী’। জোয়ান কালীর বয়স ই বর্তমানে ৫০২ বছর। তাহলে ভাবুন বুড়ো কালী কত এখন কতো বুড়ো! দাসপুরের আজুড়িয়া কালীতলায় কালীর এক মস্ত পুকুর আছে। সেই পুকুরের দুই পাড়ে দুই কালী। উত্তরে বুড়ো কালী আর দক্ষিণে জোয়ান কালী। তবে এখানে এলে অবাক হবেন দুই কালী পুজোর উদ্যোক্তাদের মধ্যে ভাববিনিময় দেখে। এক আলো একই বাজনায় পুজো হয়। দুই পুজোকে ঘিরে মেলা বসে। সেই মেলা প্রায় ১০দিন ধরে চলে।
মেলা আরোও জমে ওঠে দুই কালীর ভাসানের পর। বুড়ো কালী এলাকার রানা পরিবার থেকে এসেছে আর জোয়ান কালীর আগমন নিয়ে মতান্তর রয়েছে। তবে জোতকেশব আজুড়িয়া ও পলাশপাই এলাকার কর্মকার গোষ্ঠীর মানুষেরা এই পুজোর মুখ্য ভূমিকায় থাকে। এই দুই শ্যামা পুজোকে ঘিরে আছে নানান কাহিনী। আছে দুই কালীর নানান মাহাত্ম্য। বুড়োকালীর পুজোয় কোনও চাঁদা লাগে না। ভক্তদের দানেই পুজো হয়ে যায়। ভক্তদের দানেই পুজো হয়ে যায়আবার জোয়ান কালীরপুজোয় ওই কর্মকার পরিবারের পুরুষ সদস্য যারা আয় করছেন তাঁদের মাথা পিছু ৫০০ গ্রাম চাল সঙ্গে ৫০ টাকা দিতে হয়। এটাকে বলা হয় বৃত্তি। আবার এই কর্মকার পরিবারে কোন নবদম্পতির প্রথমে পুত্র সন্তান হলে তাদেরকে একটা আলাদা অর্থ দিতে হয় এই পুজোয়, যার নাম কুমার সেলামি। এই কালী মায়ের পুজোয় যে বাতাসা পড়ে সেগুলি আবার পরে এলাকায় বিলি করা হয়। এই পুজোয় লাগে পাঁচ ধরনের বাজনা। বাজনার মধ্যে নহবত রাখতেই হয়। এছাড়া ঢাক ঢোল লাগাচি এগুলো তো থাকেই
স্থানীয় শিল্পী ধীমান রানারা ৪ পুরুষ ধরে এই বুড়োকালীর প্রতিমা বানাচ্ছেন। জন্মাষ্টমী পারহবার পরেই এই প্রতিমা তৈরির কাজ শুরু করা যায়। তার আগে নয়, এটাই রীতি। দুই কালীর পুজো চলে চার দিন ধরে। আছে বলি প্রথা। বুড়ো কালীর পুজোয় তিনদিন ধরে চলে বলি।এই বুড়ো কালী জোয়ান কালীর ভাসানে আছে নানান চমক। ভাসানের রাতে প্রথমে বুড়ো কালীকে নিয়ে যাওয়া হয় জোয়ান কালীর কাছে। হাজার হাজার ভক্তের সমাগমে সে দেখার মত দৃশ্য। সেখানে জোয়ান কালীর তরফে বুড়ো কালীকে বরণ করে সম্মান জ্ঞাপন করা হয়। মুখোমুখি বুড়ো কালী, জোয়ান কালী। গায়ের লোম খাড়া হবে সে দৃশ্য দেখে। এবার আসে ভাসানের পালা। এই কালীর পুকুরেই যে যার ঘাটে আলাদাভাবেই দুই কালীকে নামানো হয়। প্রথমে বুড়ো কালীর ভাসান হয়।
বুড়ো কালীকে জলের মধ্যে নামিয়ে জলের মধ্যেই তিন বার ঘোরানো হয়। তারপর মায়ের ভাসান। একইভাবে জোয়ান কালীর ভাসান হয়। এই দুই কালীর ভাসান ঘিরে এক আলাদা উন্মাদনা তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। দাসপুরে এই জোয়ানকালি ও বুড়াকালি পুজো থেকে বিসর্জন অনুষ্ঠানে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো।