Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

বকুলতলা থানার তারানগরে পুলিশের অভিযান, উদ্ধার ৫টি টোটো ও ১১টি ব্যাটারি

Published by Newz4 Admin |
Suman Saha Posted by Suman Saha
- September 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বকুলতলা থানার তারানগরে পুলিশের অভিযান, উদ্ধার ৫টি টোটো ও ১১টি ব্যাটারি

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা, বকুলতলা: গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫টি টোটো (ই-রিকশা) এবং ১১টি ব্যাটারি উদ্ধার করল বকুলতলা থানার পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বকুলতলা থানার পিএসআই শান্তনু সরকার সঙ্গী পুলিশকর্মীদের নিয়ে থানার অন্তর্গত তারানগর এলাকায় অভিযান চালান। অভিযানে তারানগর এলাকার বাসিন্দা মৃত আক্কাছ মোল্লার পুত্র সাদ্দাম মোল্লা (প্রায় ৩৪ বছর)কে আটক করা হয়।

এরপর তাকে হেফাজতে নিয়ে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া ৫টি টোটো এবং ১১টি ব্যাটারি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী যথাযথ সিজার লিস্টের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনায় আইন অনুযায়ী সাদ্দাম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বকুলতলা থানায় প্রযোজ্য আইনি ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোথা থেকে চুরি হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement