Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু, তদন্তে সোনারপুর থানার পুলিশ

Published by Newz4 Admin |
Suman Saha Posted by Suman Saha
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু, তদন্তে সোনারপুর থানার পুলিশ

 

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা করতে এসে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু হল এক হামলাকারীর।মৃত হামলাকারীর নাম গোপাল হালদার। সূত্রের খবর পুরনো শত্রুতা জেরে  বৃহস্পতিবার দুপুরে আগ্নেয়াঅস্ত্রসহ দুজনকে নিয়ে গোপাল  চড়াও হয় সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদের আম্বেদকর নগরে কেবো হাজরার বাড়িতে। 

কেবো হাজরাকে  আগ্নেয়াস্ত্রধরে তার দুই ছেলেকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য মারতে থাকে।মারের হাত থেকে বাদ যায়নি স্ত্রীও। ঘরের মধ্যে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলেন  প্রতিবেশীরা । কোনক্রমে দুই সাগরেদ পালিয়ে গেলেও ধরা পড়ে যায় গোপাল হালদার। শুরু হয় গণপিটুনি।

 খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ ছিল বেশ কিছুদিন আগে এই কেবো হাজরা ছেলে  লালটু হাজরাকে  গুলি করে মেরেছিল দুষ্কৃতীরা।সেই কেসে নাম ছিল গোপাল হালদারের। জেলও খেটেছিল।এই ঘটনার পর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। 

— বিজ্ঞাপন —
Advertisement