Friday, November 13, 2026
জেলা

​ভাইফোঁটা দিয়ে আর বাড়ি ফেরা হলো না! খানা জংশনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মা-মেয়ের

Published by টুম্পা ব্যাণার্জী |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- November 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ভাইফোঁটার আনন্দ পরিণত হল বিষাদে

পূর্ব বর্ধমান : ভাইফোঁটার আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে। বাপের বাড়িতে ভাইফোঁটা দিয়ে শ্বশুরবাড়ি ফেরার পথে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। শুক্রবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-আসানসোল রেলপথের খানা জংশনে।

​পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পূজা দাস (৩০) এবং তাঁর মেয়ে পল্লবী দাস (১২)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রামে।

​পরিবার সূত্রে জানা গেছে, বুধবার মেয়ে পল্লবীকে সঙ্গে নিয়ে খানা এলাকায় বাপের বাড়িতে ভাইফোঁটা দিতে গিয়েছিলেন পূজা। শুক্রবার সকালে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার জন্য রওনা দেন তিনি। খানা জংশনে রেললাইন পারাপার করার সময় ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের।

​দুর্ঘটনার খবর পেয়ে জিআরপি দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে। ভাইফোঁটা দিয়ে ফেরার পথে একই পরিবারের দু'জনের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে ।

— বিজ্ঞাপন —
Advertisement