Friday, November 13, 2026
আল্ট্রা লোকাল

কালীপুজোর আলো চুরি করে শেষরক্ষা হল না! গ্রেফতার যুবক

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
চুরি যাওয়া আলো সহ ধৃত যুবক

পুরুলিয়া: কালীপুজোর আনন্দের মাঝেই মণ্ডপের আলো চুরি! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার বেগুনকোদর এলাকায়। তবে চুরির ঘটনার তদন্তে দ্রুত সাফল্য পেল কোটশিলা থানার পুলিশ। চুরি যাওয়া হ্যালোজেন লাইট উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর রাতে বেগুনকোদরের চক্রবর্তী পাড়ার কালীপুজো প্রাঙ্গণ থেকে বেশ কয়েকটি হ্যালোজেন লাইট চুরি হয়ে যায়। পরের দিন লিখিত অভিযোগ জমা পড়লে কোটশিলা থানায় ১০১/২৬ নম্বরে মামলা রুজু করে তদন্ত শুরু হয়।

তদন্তে নেমে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দিনই মিলন রুহিদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিনি বেগুনকোদরের বাসিন্দা। ১১ নভেম্বর তাঁকে আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ মেলে।

এরপর পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর চুরি যাওয়া হ্যালোজেন লাইটগুলি উদ্ধার করা হয়। যথাযথ বাজেয়াপ্ত তালিকা তৈরি করে সেগুলি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কালীপুজোর মণ্ডপে চুরির ঘটনায় পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকায়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement