বীণা নন্দী দাস পশ্চিম মেদিনীপুর:-
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বুধবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ অক্ষয় ঝা ও তার বন্ধু একটি স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল সেই সময় দুইজন দুষ্কৃতি মুখে কাপড় বেঁধে এসে তাদের উদ্দেশ্য করে ২ রাউন্ড গুলি চালায়। গুলিতে আহত হয় পেছনে বসে থাকা অক্ষয় ঝা। তার বুকে গুলি লাগে। খড়গপুর রেল হসপিটালে প্রথমে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত দেখে তাকে কলকাতা রেফার করা হয়েছে।
খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ১৬ বছরের এক ছাত্রের উপরে গুলি চালানোর ঘটনায় জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান খুবই দুঃখজনক ঘটনা অক্ষয় কুমার ঝা ১৬ বছর বয়স সে একজন ছাত্র। ঘটনার শুরুতেই প্রথমে ৫ জনকে আটক করা হয়েছে পরে আরো দুজনকে আটক করা হয়। সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এলাকার লোকেদের কেউ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খরগোপুর টাউন থানার অফিসার সহ ৭ টি টিম তৈরি করে তদন্তে নামানো হয়েছে।,তারা দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে কি কারণে গুলি চালের চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয় তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।