Wednesday, November 11, 2026
আল্ট্রা লোকাল

কথা রাখলেন বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিনহা, কালীপুজোর দিনেও দামোদরের নদী বাঁধের ভাঙন রোধের কাজ পরিদর্শন

Published by টুম্পা ব্যাণার্জী |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- November 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
প্রতিশ্রুতি পূরণ অবশেষে

বাঁকুড়া: বড়জোড়া,এলাকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিনহা। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে শপথ গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই শুরু হলো মানাচর সীতারামপুর এবং পল্লীশ্রী কলোনি সংলগ্ন দামোদর নদীর ভাঙন রোধের কাজ। আজ, কালীপুজোর উৎসবের আবহেও, কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলাকা সরজমিনে পরিদর্শন করলেন বিধায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই দামোদর নদের এই অংশে প্রবল নদী ভাঙনের জেরে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন মানাচর সীতারামপুর ও পল্লীশ্রী কলোনির বাসিন্দারা। বর্ষায় বা নদী থেকে জল ছাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করত। নির্বাচনের সময় স্থানীয় বাসিন্দারা এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানালে, বিধায়ক বিল্লেশ্বর সিনহা আশ্বাস দিয়েছিলেন যে তিনি দ্রুত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

শপথ নেওয়ার পর থেকেই তিনি এই প্রকল্পের জন্য প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু করেন এবং মাত্র ছয় মাসের মাথায় নদী বাঁধ মেরামতি ও ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়। আজ উৎসবের দিনেও তিনি এলাকায় গিয়ে কাজের মান পরীক্ষা করেন এবং আধিকারিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

এই বিষয়ে বিধায়ক বিল্লেশ্বর সিনহা জানান, "জনগণের স্বার্থে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। আমি যে কথা দিয়েছিলাম, তা পূরণ করতে পেরে ভালো লাগছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই ভাঙন রোধের কাজ সম্পূর্ণ হবে, যাতে এলাকার মানুষকে আর আতঙ্কে থাকতে না হয়।" উৎসবের দিনেও বিধায়ককে পাশে পেয়ে এবং দ্রুত কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

— বিজ্ঞাপন —
Advertisement