Monday, November 2, 2026
স্পোর্টস

শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের, অতিরিক্ত আত্মবিশ্বাস ও বোলারদের ব্যর্থতায়

Published by স্মৃতি মণ্ডল - November 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারল ভারত

নিউজ ফোর দেস্কঃ অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ক্রিকেট খেলায় প্রতিপক্ষকে সিরিয়াসলি না নেওয়া কখনোই উচিত নয়। তারই খেসারত দিতে হল ভারতকে। পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারতে হল ভারতকে। দুটি ম্যাচ হেরে যাওয়ার পরও সিরিজের প্রথম তিনটি ম্যাচ যে তার সুবাদে শ্রেয়স আইয়াররা ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিলেন। রবিবার হ্যামিল্টনে প্রথম ব্যাটে ভারতের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৯১ রানে। এর জবাবে মিচেল স্যান্টনাররা ১৮ ওভারে তিন উইকেটে ১৯৫ রান করলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং জয় হল তাদের ৭ উইকেটে।
    
প্রথম ব্যাট করার সুযোগ পাওয়া সত্ত্বেও সেটিকে কাজে লাগাতে পারল না ভারত। দুই ওপেনারই ব্যর্থ হল। আউট হয়ে গেল অভিষেক শর্মা ২ বলে ১ রান করে। সঞ্জু স্যামসনও রান পাননি, ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। ঈশান কিশান তিন নম্বরে ব্যাট করতে নেমে চাপের মধ্যে থেকে ৩২ বলে ৬১ রানের আগ্রাসী ইনিংস খেলেন।
অপরদিকে অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৩ বলে ৫০ রান করলেন। এছাড়া ভাল ব্যাট করেন নমন ধীর ২৩ বলে ৩৩ রান। নীতীশ রেড্ডি ১৭ বলে ২২ রান।

অন্যদিকে নিউজিল্যান্ডের অন্যতম বোলার অ্যাডাম মিলনে ১৯ রানে ৪ উইকেট পেয়েছেন। নাথান স্মিথ ২৮ রানে ২ উইকেট এবং ব্লেয়ার টিকনার ৩৮ রানে ২ উইকেট। জয়ের লক্ষ্যে ১৯২ রানের উদ্দেশ্যে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী ভূমিকায় খেলতে থাকেন। ওপেনার ফিন অ্যালেন ২ রানে আউট হয়ে গেলে তার সামাল দেন টিম সেইফার্ট এবং ড্যারিল মিচেল। মিচেল তিন নম্বরে নেমে ১৬ বলে ২৯ রান এবং ৬টি ছক্কা মারেন। ভারতের বোলারদের পাত্তা না দিয়েই তাদের বল সহজেই খেললেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। আশানুরূপ বল করতে ব্যর্থ হল আর্শদীপ সিং। অন্যদিকে বরুণ চক্রবর্তী দলের জায়গা পেয়েও সাধারণ বল করলেন আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।

সেইফার্ট হাতছাড়া করলেন শতরান। আউট হলেন নীতিশের কাছে ৫০ বলে ৯৩ রান করে। সেখান থেকে এলো ১১ টি চার এবং ৫ টি ছক্কা। ফিলিপস ৩৮ বলে ৬৫ রান করে মারলেন ৮ টি চার ও ৩ টি ছক্কা। এই দুই জুটি নিউজিল্যান্ডের জয়কে এগিয়ে নিয়ে যায়। এইভাবে শেষদিকে ১ রানে অপরাজিত থাকেন বেভন জ্যাকবস। অন্যদিকে আর্শদীপ ১ উইকেট নিয়ে ৪০ রান খরচ করেন। বরুন চক্রবর্তী প্রথমবার খেলতে নেমে ৪৫ রানে এক উইকেট পান।নীতিশ পান ১ উইকেটে ১৯ রান। প্রিন্স যাদব ৩৫ রান দিয়েও উইকেট পেলেন না।১ ওভারে ১৩ রান খরচ করলেন অভিষেক। ভুবনেশ্বর কুমার উইকেট না পেয়েও ৪১ রান করলেন।এই সিরিজে পুরোপুরিভাবে ব্যর্থ হলেন ভুবনেশ্বর কুমার।

— বিজ্ঞাপন —
Advertisement