Tuesday, November 17, 2026
কলকাতা

ইতিহাসের নীরব সাক্ষী,দমদমের ক্লাইভ হাউস

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
দমদমের ক্লাইভ হাউস সংস্কারের অপেক্ষায়

DumDum Clive House : দমদমের নাগেরবাজার সংলগ্ন এলাকায় অবস্থিত ঐতিহাসিক ‘ক্লাইভ হাউস’ আজও কলকাতার সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করে চলেছে। স্থানীয়দের কাছে ‘বড়া কোঠি’ নামে পরিচিত এই প্রাচীন অট্টালিকাটি ব্রিটিশ শাসক রবার্ট ক্লাইভের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো বলে জনশ্রুতি রয়েছে।

তবে এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব কেবল ব্রিটিশ আমলেই সীমাবদ্ধ নয়, এর শিকড় প্রোথিত রয়েছে আরও সুদূর অতীতে। প্রত্নতাত্ত্বিক খননকার্যে এখান থেকে প্রাচীন মুদ্রা, মৃৎপাত্র এবং পোড়ামাটির মূর্তিসহ বহু দুষ্প্রাপ্য নিদর্শন উদ্ধার হয়েছে। এই প্রত্নসামগ্রীগুলো প্রমাণ করে যে, প্রাচীনকালেও এই অঞ্চলে সমৃদ্ধ জনবসতি এবং সক্রিয় বাণিজ্যিক যোগাযোগ বিদ্যমান ছিল।

ভিডিও দেখুন : 

বাংলার অতীতের বহু না-বলা গল্প যে অট্টালিকার প্রতিটি ইটে গাঁথা, ইতিহাসের সেই অমূল্য সম্পদ আজও যথাযথ সংস্কার ও সংরক্ষণের অপেক্ষায় প্রহর গুনছে। আগামী প্রজন্মের কাছে বাংলার গৌরবময় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই ঐতিহাসিক স্থাপত্যটির দ্রুত সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement