Saturday, October 31, 2026
জাতীয়

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি

Published by Newz4 Admin |
Sovan Goswami Posted by Sovan Goswami
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি


*নিউজ ফোর ডেস্ক:* নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ উত্তাল দিল্লির যন্তর-মন্তর। CJP এবং INDIA জোটের ডাকে 'সংসদ চলো' অভিযান। পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ শুরু হওয়ায় রাজধানী জুড়ে হাই অ্যালার্ট। নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর জনপথ, প্যাটেল চক, রাজীব চক, মান্ডি হাউস সহ ১১টি স্টেশন বন্ধ করে দিয়েছে DMRC। ৫০০০-র বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন।

এই বিক্ষোভ নিয়ে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি CEC জ্ঞানেশ কুমারকে 'ভ্যানিশ কুমার' বলে কটাক্ষ করেন।

*মমতার বক্তব্য:* “ভ্যানিশ কুমার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। দেশের মানুষ তাকে ক্ষমা করবে না। বাংলায় যেখানে তৃণমূল জিতেছিল, সেখানেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। SIR-এর নামে ভোট চুরি হয়েছে। অবিলম্বে CEC-কে গ্রেফতার করে পদ থেকে সরাতে হবে। এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই।” 

তিনি আরও দাবি করেন, পুরনো ভোটার তালিকা দিয়ে বাংলায় পুনর্নির্বাচন করতে হবে।

— বিজ্ঞাপন —
Advertisement