Tuesday, November 3, 2026
আল্ট্রা লোকাল

গঙ্গাজলঘাটীতে তৃণমূলের বিজয়া সম্মিলনী, কর্মী-সমর্থকদের শুভেচ্ছা বিনিময়!

Published by টুম্পা ব্যাণার্জী |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- November 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
তৃণমূলের বিজয় সম্মেলন

গঙ্গাজলঘাটী: উৎসবের মরশুমের আবহে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী ব্লকে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের এক বিশেষ বিজয়া সম্মিলনী। ব্লকের নিত্যানন্দপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে এই বিজয়ার শুভেচ্ছা বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়।

এদিনের এই অনুষ্ঠানে অঞ্চলের প্রবীণ ও নবীন দলীয় কর্মী এবং স্তরের নেতৃত্বরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে ও কোলাকুলি করে শুভ বিজয়ার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি, আগামী দিনে দলের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংহত করার বার্তা দেন নেতৃত্বরা।

নিত্যানন্দপুর অঞ্চলের দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র উৎসবের মেলবন্ধন নয়, বরং দলের কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও একতা বাড়াতে সাহায্য করে। সামনের সমস্ত রাজনৈতিক লড়াইয়ে কর্মীরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারেন, সেই সংকল্পও নেওয়া হয় এই মঞ্চ থেকে। অনুষ্ঠানে উপস্থিত কর্মীদের স্বতঃস্ফূর্ততা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

— বিজ্ঞাপন —
Advertisement