বীণা নন্দী দাস:পশ্চিম মেদিনীপুর : জেলা জুড়ে একাধিক পুজো উদ্বোধনে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ
পঞ্চমীর সকালেই দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার জলচক নাটেশ্বরী সার্বজনীন দুর্গোৎসব পুজোর উদ্বোধন করেন এ বছর ৬৮ বছরের পদার্পণ করেছে এই জলচক নাটেশ্বরী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে থিম অযোধ্যার রাম মন্দির যা দেখে রাজ্যে রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে বলে উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন জলচকের পাশাপাশি পূর্ব পিংলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে পিংলার বরিশা এলাকায়। এ বছরের থিম ইসকন মন্দির। উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিনের এই পুজোর উদ্বোধনে এসে মন্ত্রী দিলীপ ঘোষ প্লাস্টিক বর্জনের আহ্বান জানানোর পাশাপাশি গ্রামীণ পরিবেশকে স্বচ্ছ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আবেদন জানান মানুষকে। তিনি বলেন প্রায় আট দিন দশ দিন ধরে উৎসব চলবে, আগে গ্রাম অনেক পরিষ্কার থাকতো সতেজ থাকতো। এখন সেই গ্রামেও স্বচ্ছতা উঠে গেছে। তাই উৎসবের সময় নোংরা আবর্জনা যেন যেখানে সেখানে পড়ে না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সমাজ সুস্থ থাকবে বলেই জানান মন্ত্রী দিলীপ ঘোষ। এরপরই মন্ত্রী দিলীপ ঘোষের পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একাধিক পুজো উদ্বোধন রয়েছে। পঞ্চমীর সকাল থেকেই সবং পিংলা ডেবরা খরগোপুর ও একাধিক পুজো উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন রাজ্যের মন্ত্রীর সাথে ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তনময় দাস, সবং এর বিধায়ক অমল পন্ডা, পিংলার বিধায়ক ও ডেবরার বিধায়ক সহ অন্যান্য কার্যকর্তা।