Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

জীবনতলায় ২৬২ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার এক

Published by Newz4 Admin |
Suman Saha Posted by Suman Saha
- October 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জীবনতলায় ২৬২ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার এক

দক্ষিণ চব্বিশ পরগনা, জীবনতলা , সুমন সাহা: গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতে বুধবার, ৩০ সেপ্টেম্বর জীবনতলা থানার পুলিশ ঘুটিয়ারি শরিফের গৌড়া বিশ্বাস পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্য অবৈধভাবে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া মেনে এনডিপিএস আইনের অধীনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ওই ব্যক্তির তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় ২৬২ গ্রাম হেরোইন, নগদ ৩২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। উদ্ধার হওয়া সামগ্রীগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তির নাম আক্কাস আলি খান (৩০)। তিনি জীবনতলা থানার এলাকার বাসিন্দা।

ঘটনায় জীবনতলা থানায় এনডিপিএস আইন, ১৯৮৫-এর প্রাসঙ্গিক ধারায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযুক্তকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

— বিজ্ঞাপন —
Advertisement