Saturday, October 31, 2026
জাতীয়

সিজেপির আন্দোলনের পেছনে বিদেশি অর্থ ও বিরোধীরা রয়েছে, অভিযোগ দিলীপ ঘোষের

Published by Newz4 Admin - October 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সিজেপির আন্দোলনের পেছনে বিদেশি অর্থ ও বিরোধীরা রয়েছে, অভিযোগ দিলীপ ঘোষের

নিউজ ফোর কলকাতা:সিজেপিকে নিয়ে ফের একবার চোখ দাগলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন সিজেপির যে অন্তরঘাত মূলক কাজগুলো চলছে তার পেছনে বিরোধী শক্তি এবং বিদেশি অর্থ রয়েছে। এটা আমরা আগেই বলেছি এখন অনেকেই সেই প্রশ্ন তুলছেন। এটা প্রমাণ হয়ে যাচ্ছে, উঠা উৎসাহ টা কোথা থেকে আসছে বা কেন আসছে। সরকার বিদেশি অর্থ আসার রাস্তা বন্ধ করতে চাইছে তাই এই আন্দোলন।

নির্বাচন হতেই থাকবে আমাদের প্রার্থী বাছাইয়ে একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়েছে। নতুন পুরনো সবই থাকবে সমাজের বিভিন্ন স্তরের লোকরা আছেন। যাদের কাজের অভিজ্ঞতা আছে। ব্যক্তিগত ক্ষেত্রে সাফল্য রয়েছে সেই সাফল্যকে কাজে লাগানো হবে। এমন লোককে আমরা প্রতিনিধি বানাবো না যার রাজনীতির সঙ্গে সম্পর্কে বা সমাজ সম্পর্কে কোন ধারণা নেই। এরকম ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী করবে না। কোন সফল ব্যক্তিরাই আমাদের দলের প্রার্থী হবে। 

 
 

— বিজ্ঞাপন —
Advertisement