Wednesday, November 11, 2026
আল্ট্রা লোকাল

নদীর চরে পোস্ত চাষের আশঙ্কা! পিংলায় সরেজমিনে নজরদারি ডিআইজি অভিষেক মোদীর

Published by স্মৃতি মণ্ডল |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- November 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পোস্ত চাষের আশঙ্কায় পিংলায় সরেজমিনে নজরদারি ডিআইজির

বাঁকুড়া: জেলার নদী তীরবর্তী দুর্গম চর এলাকাগুলিতে অবৈধ পোস্ত চাষ রুখতে এবার সরাসরি মাঠে নামল পুলিশ প্রশাসন। লাগাতার অভিযানের অংশ হিসেবে এদিন সন্ধ্যেতে দামোদর নদীর তীরবর্তী পিংলা গ্রামের বিস্তীর্ণ চর এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন বাঁকুড়া রেঞ্জের ডিআইজি অভিষেক মোদী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শীতের মরসুম শুরু হতেই নদীর চরের দুর্গম ও জনবসতিহীন এলাকাগুলিকে বেছে নিয়ে এক শ্রেণির অসাধু চক্র অবৈধভাবে পোস্ত চাষের ছক কষে। এই ধরনের বেআইনি কার্যকলাপ গোড়াতেই নির্মূল করতে বদ্ধপরিকর বাঁকুড়া জেলা পুলিশ। এদিন ডিআইজি অভিষেক মোদী নিজে পিংলা সংলগ্ন দামোদরের চর ঘুরে দেখেন এবং এলাকায় নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন।

পুলিশ সূত্রে আরও খবর, ওই এলাকাগুলিতে যাতে কোনোভাবেই পোস্ত চাষ না হতে পারে, তার জন্য এবার থেকে দিনরাত কড়া নজরদারি চালানো হবে। প্রয়োজনে ড্রোন ও বিশেষ টহলদারি দলের সাহায্য নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। পুলিশের এই সক্রিয়তায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement