অনন্যা দে, উত্তর বাংলা:কোচবিহারে প্রায় দু'কেজি ওজনের বিশেষ ধাতু উদ্ধার।প্রসঙ্গত, বড়দেবী বাড়ি এলাকা থেকে প্রায় ১.৭০০ কেজি ওজনের সোনা সদৃশ বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাধেরপাড় রোডে বিশেষ তল্লাশি চালায় পুলিশ।চোখে পড়ে একটি সন্দেহভাজন টোটো। পুলিশ ওই টোটোটিকে আটক করে তল্লাশি চালায়।তল্লাশি চালাতেই বিশেষ একটি ধাতু মিলেছে। এটিকে আপাতদৃষ্টিতে সোনা বলে মনে করা হচ্ছে। যদিও আসলে উদ্ধার হওয়া বস্তূটি সোনা নাকি অন্যকিছু তা বিশেষজ্ঞর মতামত ছাড়া বোঝা সম্ভব নয়।এই ঘটনায় আব্দুল কাদার, রাহুল রায় ওরফে শিবা, নুরুল হক ও রশিদুল ইসলাম নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
কোচবিহারে টোটো থেকে ওটা কী মিলল!
Published by Newz4 Admin
|
Posted by Ananya Dey
-
September 30, 2026
Posted by Ananya Dey
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —