Tuesday, November 3, 2026
জেলা

উত্তরবঙ্গে মূখ্যমন্ত্রী, বিহার থেকে আনান বাঘিনীকে ছাড়া হবে বক্সার জঙ্গলে

Published by Newz4 Admin |
Ananya Dey Posted by Ananya Dey
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
উত্তরবঙ্গে মূখ্যমন্ত্রী, বিহার থেকে আনান বাঘিনীকে ছাড়া হবে বক্সার জঙ্গলে

আলিপুরদুয়ার : বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে আনা বাঘিনীকে প্রকৃতিতে উন্মুক্ত করার আগে শুক্রবার রাজাভাতখাওয়া বক্সা গেটে দাঁড়াল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। মুখ্যমন্ত্রী আসবেন জানতে পেরে সেখানে উপস্থিত হয়েছিলেন বক্সা পাহাড় ও বনবস্তি এলাকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান এলাকাবাসীরা। নেপালি সম্প্রদায়ের টুপি পরিয়ে এবং গলায় খাদা পরিয়ে তাঁকে বরণ করে নেন তাঁরা। যদিও খুব বেশি সময় সেখানে ছিলেন না মুখ্যমন্ত্রী। এর আগে বক্সা ও জয়ন্তীর বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামার হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ডেপুটেশন দিয়েছিলেন। শুক্রবার স্থানীয়দের দেখে মুখ্যমন্ত্রী কনভয় থামান। এরপর সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী উদ্যোগী হবেন বলে আশাবাদী এলাকাবাসী।

প্রসঙ্গত, বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে বাঘিনী এসে পৌঁছায় বক্সা ব্যাঘ্র প্রকল্পে। বুধবার ভোর পৌনে পাঁচটায় এমআই-১৭ হেলিকপ্টারে হাসিমারায় ল্যান্ডিংয়ের পর সকাল পৌনে সাতটায় বিশেষ অ্যাম্বুলেন্সে বাঘিনীকে রাজাভাতখাওয়া পৌঁছে দেওয়া হয়। বাঘিনীকে দেখতে রাজাভাতখাওয়া গেটের সামনে বনকর্মী ও উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। কড়া নিরাপত্তায় গ্রিন করিডোর করে তাকে নিয়ে আসা হয়।এদিন ২ অক্টোবর মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির উপস্থিতিতে বাঘিনীটিকে বক্সার জঙ্গলে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হবে। 

— বিজ্ঞাপন —
Advertisement