নিউজ ফোর ডেস্ক: সরকার বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার জন্য 'ভরসা' প্রকল্পের কথা ঘোষণা করে আশ্বাস দিয়েছিলেন। বৃহস্পতিবার হুগলির পুড়শুড়া থেকে তিনি জানান,আগামী ২৩ নভেম্বর এই প্রকল্পের অনুমোদন দেওয়া হবে মন্ত্রীসভার বৈঠক থেকে। নতুন বছর থেকেই শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
তৃণমূল সরকারের আমলে আর্থিক সহায়তার জন্য যুবক-যুবতীদের যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা করে দেওয়া হতো। তবে রাজ্য পালাবদলের পর আদৌ এই আর্থিক সহায়তা চালু থাকবে কি না তা অনেকের মনে প্রশ্ন উঠেছিল। যদিও মুখ্যমন্ত্রী আগে থেকেই বেকারদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন, তবে কবে থেকে চালু হবে তা স্পষ্ট কোনও ঘোষণা ছিল না।
পুড়শুড়ার সভা থেকে তিনি জানান,'জানুয়ারি থেকে বেকার যুবক-যুবতীরা, সে তিনি গ্রাজুয়েট বা নন-গ্রাজুয়েট হন,তিনি যতদিন না চাকরি পাবেন, এই সরকার আপনাদের পাশে থাকবে।'
তাঁর কথায়,'যতক্ষণ না চাকরি পান,সরকার পাশে থাকবে।'
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ফের মনে করিয়ে দিয়েছেন আগামী বছরের ৮ই মে-র মধ্যে রাজ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার কথা।
তবে ২৩ শে নভেম্বর মন্ত্রীসভা বৈঠকের পরে এই প্রকল্পের প্রাতিষ্ঠানিক প্রস্তাব পেশ করা হবে। অনুমোদনের পর বিস্তারিত নিয়ম ও সম্পূর্ণ রূপরেখা প্রকাশ করা হবে।