Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

খাতড়ার পাম্প মোড়ে কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' শুনলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 26, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মন কী বাত অনুষ্ঠানে মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া: খাতড়া পাম্প মোড় সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর বিশেষ সম্প্রচার কর্মসূচি। রবিবার কর্মসূচিতে অংশ নেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

এদিন মন্ত্রী ক্ষুদিরাম টুডু তাঁর বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সম্পূর্ণ অনুষ্ঠানটি মনোযোগ সহকারে শোনেন। প্রধানমন্ত্রীর দেশ গঠন ও জনসেবার বার্তা শোনার পর মন্ত্রী জানান, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণামূলক ভাবনা এবং উন্নত ভারতের অঙ্গীকার আমাদের সকলকে নতুন উদ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।”

এই সম্প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কার্যকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে মন্ত্রী উপস্থিত কর্মী-সমর্থকদের সঙ্গে সাংগঠনিক ও এলাকাভিত্তিক জনকল্যাণমূলক নানা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও করেন।

— বিজ্ঞাপন —
Advertisement