Sunday, November 1, 2026
দক্ষিণবঙ্গ

প্রশাসনিক বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
প্রশাসনিক বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:- পুজোর আগে জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রিভিউ মিটিং করল প্রশাসন। বৃহস্পতিবার দিশা নামে এই বৈঠকে জেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি থেকে শুরু করে জঙ্গলমহলের হাতির সমস্যা নিয়েও আলোচনা হল। বৈঠকে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকলেন।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, জেলাশাসক বিজিন কৃষ্ণা, বিধায়ক শংকর গুছাইত-সহ জেলার অন্যান্য জনপ্রতিনিধিরা। পাশাপাশি জেলার প্রথম সারির আধিকারিকরাও বৈঠকে উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন।
পুজোর মুখে জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ কতটা এগিয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং সাধারণ মানুষ সেই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতির বিষয়টিও খতিয়ে দেখা হয়। একইসঙ্গে জেলার অন্যতম বড় সমস্যা হাতির উপদ্রব নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
পুজোর সময় জেলায় মানুষের যাতায়াত এবং জনজীবন স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে প্রশাসনের তরফে নজর দেওয়ার কথাও উঠে আসে। বিশেষ করে জঙ্গল সংলগ্ন এলাকায় হাতির গতিবিধি নিয়ে সতর্ক থাকার বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠক শেষে সাংসদ জুন মালিয়া বলেন, “পুজোর আগে এই বৈঠক হল। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।”
রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “জেলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। মানুষ যাতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পান, সেদিকে নজর দিতে বলা হয়েছে।”

— বিজ্ঞাপন —
Advertisement