বাঁকুড়া:বাঁকুড়ার ৫ নম্বর ওয়ার্ডে দিদি ও বোনদের সঙ্গে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসবে শামিল বিজেপি নেতা ।
বোনের অটুট বন্ধন ও সম্প্রীতির বার্তা নিয়ে বাঁকুড়া শহরের ৫ নম্বর ওয়ার্ডে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসবে শামিল হলেন বাঁকুড়া জেলা বিজেপির অফিস সেক্রেটারি মোহিত শর্মা। বুধবার ওয়ার্ডের সমস্ত দিদি ও বোনদের কাছ থেকে ভাইফোঁটা গ্রহণ করেন তিনি।
উৎসবের এই বিশেষ দিনে এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশ তৈরি হয়। ফোঁটা নেওয়ার পর মোহিত শর্মা বলেন, “ভ্রাতৃদ্বিতীয়া কেবল একটি আচার নয়, এটি বিশ্বাস ও ভালোবাসার এক পবিত্র বন্ধন। ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত দিদি ও বোনদের সাথে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি আপ্লুত। আগামী দিনেও আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে সর্বদা পাশে থাকতে চাই।”
এলাকার দিদি-বোনেরাও তাঁদের ঘরের ছেলেকে কাছে পেয়ে এবং একসাথে উৎসব পালন করে খুশি প্রকাশ করেন। এই উদ্যোগের ফলে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয়রা।