মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:আগামী ১২ই নভেম্বর বাঁকুড়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের তরফে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। তাঁর অবতরণের জন্য বাঁকুড়ার সতীঘাট এলাকায় একটি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে।
মঙ্গলবার হেলিপ্যাড নির্মাণের কাজ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে সতীঘাট এলাকা পরিদর্শন করেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত এবং পুলিশ সুপার ভিজি সতীশ। তাঁদের সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর সফরের আগে সমস্ত পরিকাঠামোগত ও নিরাপত্তাজনিত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার।