Monday, November 2, 2026
জেলা

মেলেনি পুজো বোনাস, ডুয়ার্সের একাধিক চা বাগানে শ্রমিক অসন্তোষ

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 06, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মেলেনি পুজো বোনাস, ডুয়ার্সের একাধিক চা বাগানে শ্রমিক অসন্তোষ

অনন্যা দে, আলিপুরদুয়ার, ৬ অক্টোবর: পুজোর মুখে বোনাস না পাওয়ার অভিযোগে ফের উত্তপ্ত ডুয়ার্সের চা বলয়। ৫ অক্টোবরের মধ্যে ২০ শতাংশ হারে পুজো বোনাস দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আলিপুরদুয়ার জেলার একাধিক চা বাগানে এখনও বোনাস মেলেনি বলে অভিযোগ শ্রমিকদের।
মঙ্গলবার নিমতি চা বাগানে কাজ বন্ধ রেখে ফ্যাক্টরির গেটের সামনে বিক্ষোভে বসেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, বোনাস কবে দেওয়া হবে সে বিষয়ে কর্তৃপক্ষ কোনও স্পষ্ট বার্তা দেয়নি। পাশাপাশি নিয়মিত সময়ে বেতন না পাওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা।
চিঞ্চুলা ও রহিমাবাদ চা বাগানেও বোনাসকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের দাবি, ২০ শতাংশ হারে বোনাস দিতে কর্তৃপক্ষ রাজি নয়। তবে ২০ শতাংশ বোনাসের দাবিতে তাঁরা অনড়।
পুজোর আগে একাধিক বাগানে বোনাস নিয়ে আন্দোলন শুরু হওয়ায় চা শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দ্রুত বোনাস মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

— বিজ্ঞাপন —
Advertisement