Sunday, November 1, 2026
জেলা

দক্ষিণ মেন্দাবাড়িতে ফের হাতির হানা, প্রাণ গেল ৪৫ বছরের ব্যক্তির! বনকর্মীদের ঘিরে ক্ষোভ বাসিন্দাদের

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 25, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল

অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৫ অক্টোবর: ডুয়ার্সে ফের হাতির হানায় প্রাণহানির ঘটনা। আলিপুরদুয়ার জেলার দক্ষিণ মেদাবাড়ি এলাকায় বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ভীম চৌরায়া (৪৫)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হাতির হানায় মৃত্যু হয় ভীম চৌরায়ার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। বনকর্মীরা এলাকায় পৌঁছতেই তাঁদের সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বারবার হাতির হানায় প্রাণহানির ঘটনা ঘটছে। তা সত্ত্বেও হাতি-মানুষের সংঘাত ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, ডুয়ার্সের বনাঞ্চল লাগোয়া এলাকাগুলিতে হাতির চলাচল নতুন ঘটনা নয়। তবে লোকালয়ে হাতির প্রবেশ এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দক্ষিণ মেদাবাড়ির এই ঘটনায় ফের সামনে এল মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের সমস্যা। হাতির হানা রুখতে নজরদারি বৃদ্ধি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

— বিজ্ঞাপন —
Advertisement