আলিপুরদুয়ার : মাদারিহাট বিডিও অফিস চত্বরে আয়োজিত সেবা সেতু প্রকল্পের শিবিরে ফর্ম পূরণ করে দেওয়ার নাম করে মহিলাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ, শিবিরে আসা কয়েকজন মহিলার কাছ থেকে ফর্ম ফিল-আপ করে দেওয়ার নামে ওই ব্যক্তি ১০০ টাকা ও ৫০ টাকা করে নিচ্ছিলেন। বিষয়টি নজরে আসতেই বিজেপি যুব মোর্চা নেতৃত্ব ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।
সেখানে উপস্থিত কয়েকজন মহিলা অভিযোগ করেন, ফর্ম পূরণের জন্য তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এরপর অভিযোগকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে মাদারিহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।