Saturday, October 31, 2026
জেলা

রাষ্ট্রীয় একতা দিবসে আলিপুরদুয়ারে ‘রাণ ফর ইউনিটি’, দৌড়ে সামিল ২৫০ জন; ঐক্যের বার্তা জেলা পুলিশের

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 31, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রাণ ফর ইউনিটির সূচনা অনুষ্ঠান

আলিপুরদুয়ার, ৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। শনিবা  সকালে পুলিশ লাইনস ময়দানে আয়োজিত হয় ‘Run For Unity’। শপথ গ্রহণ ও ব্রিগেড প্যারেডের পর শুরু হয় এই দৌড়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মাদকবিরোধী সচেতনতা অভিযান-সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের দৌড়ে প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন। শিশু থেকে প্রবীণ, যুবক-যুবতী—সকলেই সামিল হন।

পুলিশ সুপার জানান, সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘আয়রন ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়। তাঁর পরিকল্পনা ও উদ্যোগেই দেশকে ঐক্যবদ্ধ করার ভিত তৈরি হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ফিটনেসের পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক, ডিএসপি ট্রাফিক, ডিএসপি হেডকোয়ার্টার, এসডিপিও, আইসি-সহ জেলা পুলিশের আধিকারিক ও কর্মীরা।

— বিজ্ঞাপন —
Advertisement