Thursday, November 12, 2026
জেলা

রাজস্থানের উমেদ ভবন প্যালেসের আদলে বিশাল মণ্ডপ, আঠাশতম শ্যামা পূজায় নজর কাড়ছে রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রাজস্থানের উমেদভবনের আদলে সেজে উঠেছে কালীপুজো মণ্ডপ

অনন্যা দে, আলিপুরদুয়ার, ৭ নভেম্বর: রাজস্থানের ঐতিহ্য ও স্থাপত্যশিল্পের ছোঁয়ায় সেজে উঠেছে আলিপুরদুয়ারের রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের শ্যামা পূজার মণ্ডপ। এ বছর আঠাশতম বর্ষে পা দিল এই পুজো। এবারের বিশেষ আকর্ষণ রাজস্থানের বিখ্যাত উমেদ ভবন প্যালেসের আদলে তৈরি বিশাল মণ্ডপ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই মণ্ডপের।

উদ্যোক্তাদের দাবি, রাজস্থানের স্যান্ডস্টোনের ঐতিহ্যবাহী শিল্প ও স্থাপত্যশৈলীকে মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছিল প্রায় দু’মাস আগে। শেষ মুহূর্তের সাজসজ্জা মিলিয়ে এই বিশাল মণ্ডপ গড়ে তুলতে কাজ করেছেন প্রায় ১২০ থেকে ১২৫ জন শ্রমিক। অসমের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা এই কাজে অংশ নেন। বিশেষ করে মুর্শিদাবাদের শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কেন এই থিম বেছে নেওয়া হল, তা জানাতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বাচ্চা রায় বলেন, এর আগে দক্ষিণ ভারতের বিভিন্ন স্থাপত্য এবং রামমন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। এ বছর পুজোর মাঠের বিশাল পরিসরকে মাথায় রেখেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে উমেদ ভবন প্যালেসের আদলে মণ্ডপ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। পুজোর দিনগুলিতে এই মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় জমবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

 

— বিজ্ঞাপন —
Advertisement