নিউজ ফোর বাঁকুড়াঃ বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যোগ দিলেন পাঠকপাড়ার খাদ্য মেলায়।
বাঁকুড়া, বাঁকুড়া জেলা সফরে এসে শহরের পাঠকপাড়া ফুটবল ময়দানে আয়োজিত খাদ্য মেলায় উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে করে বাঁকুড়ার সতীঘাট সংলগ্ন অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। সেখান থেকে সরাসরি সড়কপথে পাঠকপাড়া ফুটবল ময়দানের ওই খাদ্য মেলায় পৌঁছান মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী বাঁদনা পরব-সহ একাধিক কর্মসূচি নিয়ে বাঁকুড়া সফরে আসেন মুখ্যমন্ত্রী। সতীঘাট অস্থায়ী হেলিপ্যাডে নামার পর পাঠকপাড়া শ্যামাপূজা কমিটির পরিচালনায় আয়োজিত ‘বাহারে আহারে’ খাদ্য মেলায় যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সতীঘাট হেলিপ্যাড ও মেলা প্রাঙ্গণ জুড়ে জেলা প্রশাসন ও পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিক, মন্ত্রী সহ বিধায়ক জনপ্রতিনিধি ও উদ্যোক্তারা।
সেখানে বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও জনসংযোগ সারেন তিনি।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে মেলা প্রাঙ্গণে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।