Monday, November 2, 2026
জেলা

“স্বপ্নের রাজহাঁস”এবার দেশ ছাড়িয়ে নেপালের মানুষের মন কাড়ছে

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 17, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
“স্বপ্নের রাজহাঁস”এবার দেশ ছাড়িয়ে নেপালের মানুষের মন কাড়ছে

অনন্যা দে: আলিপুরদুয়ার : নেপালি সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে দুর্গাপুজোর আয়োজন করেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ হামরো সংঘ ক্লাব। এবছর তাদের পুজোর থিম ‘স্বপ্নের রাজহাঁস’। প্রাকৃতিক উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। চট, কাগজের প্লেট, কাপ, শালপাতার বাটি এবং বাঁশের বেড়ার মতো পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়ছে।

এই পুজোকে কেন্দ্র করে কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে নেপালি সম্প্রদায়ের মানুষজনের সমাগম হয়। নেপালি রীতিনীতি ও ঐতিহ্য মেনেই এখানে পুজোর আয়োজন করা হয়। সপ্তমীতে ফুলপতি শোভাযাত্রার মাধ্যমে উৎসবের বিশেষ আকর্ষণ শুরু হয়। এরপর দশমীতে আয়োজিত হয় টিকা উৎসব।

ষষ্ঠীর রাতে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশবান্ধব ভাবনার মেলবন্ধনে হ্যামিল্টনগঞ্জ হামরো সংঘের পুজো এবছর বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement