Sunday, November 1, 2026
জেলা

চিতাবাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচলেন মহিলা চা শ্রমিক, গুরুতর জখম

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 26, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
চিতাবাঘের সঙ্গে লড়াই

অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৬ অক্টোবর: ডুয়ার্সের চা বাগানে ফের চিতাবাঘের হামলা। চিতাবাঘের সঙ্গে প্রাণপণ লড়াই করে প্রাণে বাঁচলেন এক মহিলা চা শ্রমিক। তবে হামলায় গুরুতর জখম হয়েছেন তিনি। সোমবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানের আউট ডিভিশনের বাঙ্গাবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত মহিলার নাম পূর্ণিমা লোহারা (৩২)। সোমবার চা বাগানের দুই নম্বর সেকশনে কাজ করার সময় একটি নালা থেকে আচমকাই বেরিয়ে এসে তাঁর উপর হামলা চালায় চিতাবাঘটি। চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনায় চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কাজের সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিকদের একাংশ। বন দফতরের তরফে আহত শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, এলাকায় চিতাবাঘটিকে খাঁচাবন্দি করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement