অনন্যা দে:আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভুটানঘাট এলাকায় পরিদর্শনে এলেন অভিনেতা তথা সুপারস্টার মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার ভুটানঘাটের পোরো পর্যটন কেন্দ্রে এসে জঙ্গল সাফারি করেন তিনি। পাশাপাশি বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা এবং বনদফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মিঠুন।
ভুটানঘাটের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিঠুন বলেন, জায়গাটি অত্যন্ত সুন্দর। এলাকার আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁদের যা যা প্রয়োজন, তা জানাতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।
এদিন পোরো পর্যটন কেন্দ্রে মিঠুনের সঙ্গে ছিলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা সহ প্রশাসন ও বনদফতরের আধিকারিকরা। তাঁর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়।