Monday, November 2, 2026
জেলা

আলিপুরদুয়ার চোরাই মদের বিরুদ্ধে অভিযান পুলিশের

Published by Newz4 Admin |
Ananya Dey Posted by Ananya Dey
- October 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
আলিপুরদুয়ার চোরাই মদের বিরুদ্ধে অভিযান পুলিশের

আলিপুরদুয়ার, ১ অক্টোবর: চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল হাসিমারা ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম সাঁতালি এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযোগ, ওই এলাকার একটি বাড়িতে বেআইনিভাবে চোলাই মদ তৈরি করা হচ্ছিল। অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির সামগ্রী নষ্ট করে দেয় পুলিশ।

অন্যদিকে, হাসিমারা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ই-রিকশায় করে চোলাই মদ পাচারের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে ই-রিকশা আটক করা হয় এবং উদ্ধার হয় প্রায় ৬৪ লিটার চোলাই মদ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement