Friday, November 13, 2026
জেলা

সাহেবদের হাত ধরে শুরু, ১১০ বছরে হ্যামিল্টনগঞ্জের ঐতিহ্যবাহী কালীপুজো

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 04, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হ্যামিল্টনগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি

অনন্যা দে, আলিপুরদুয়ার, ৪ নভেম্বর: ইউরোপীয় সাহেবদের হাত ধরে সূচনা, আজও সেই ঐতিহ্য ও রীতি মেনেই হয়ে আসছে পুজো। আলিপুরদুয়ার জেলা তথা ডুয়ার্সের অন্যতম প্রাচীন কালীপুজো হ্যামিল্টনগঞ্জের ঐতিহ্যবাহী কালীপুজো। এবছর এই পুজো ১১০ বছরে পা দিল।

পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, ১৯১৭ সালে ইউরোপীয় চা বাগান মালিকরা এই পুজোর সূচনা করেন। সেই সময় চা বাগানের শ্রমিকরা পুজোর ছুটিতে বাড়ি ফিরে গেলে কাজে ফিরতে চাইতেন না। ফলে শ্রমিক সঙ্কট দেখা দিত। সেই সমস্যা এড়াতে শ্রমিকদের আনন্দ ও উৎসবের সুযোগ করে দিতেই কালীপুজোর আয়োজন করা হয়েছিল। প্রথমে কাঠের মন্দিরে মাটির প্রতিমা দিয়ে পুজো শুরু হয়। স্বাধীনতার পর স্থানীয় বাসিন্দারা পুজোর দায়িত্ব নেন। পরবর্তীতে পাকা মন্দির তৈরি এবং ২০০২ সালে পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়।

বর্তমানে এই পুজোকে ঘিরে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর সমাগম হয়। সভাপতি কালীদাস মুখার্জি জানান, ১৯১৭ সালের রীতি মেনেই এখনও পুজো করা হচ্ছে।

অন্যদিকে, পুজোকে কেন্দ্র করে আয়োজিত ঐতিহ্যবাহী মেলাও এবছর ৯২ বছরে পা দিল। ৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১৪ দিন ধরে চলবে এই মেলা। পুজো ও মেলাকে ঘিরে উৎসবের আমেজে মাতবেন হ্যামিল্টনগঞ্জবাসী।

— বিজ্ঞাপন —
Advertisement